হৃদয় আমার নাচে রে আজিকে || Rabindra Sangeet Lyrics

hriday-amar-nachere-ajike

হৃদয় আমার নাচে রে আজিকে

হৃদয় আমার নাচে রে আজিকে Lyrics


হৃদয় আমার নাচে রে আজিকে
ময়ূরের মতো নাচে রে।
শত বরণের ভাব-উচ্ছ্বাস
কলাপের মতো করেছে বিকাশ।
আকুল পরান আকাশে চাহিয়া
উল্লাসে কারে যাচে রে॥
ওগো, নির্জনে বকুলশাখায়
দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে।
ঝরকে ঝরকে ঝরিছে বকুল
আঁচল আকাশে হতেছে আকুল
উড়িয়া অলক ঢাকিছে পলক
কবরী খসিয়া খুলিছে।
ঝরে ঘনধারা নবপল্লবে,
কাঁপিছে কানন ঝিল্লির রবে।
তীর ছাপি নদী কলকল্লোলে, কলকল্লোলে
এল পল্লির কাছে রে॥

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন